সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় আইইবি রংপুর কেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় আইইবি রংপুর কেন্দ্রের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রের উদ্যোগে গত মঙ্গলবার বিকালে কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে তিন শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী এলজিইডি রংপুর মোঃ শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ রংপুর মোঃ সাজিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর পংকজ কুমার।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমূখ। অসহায় মানুষ গুলো কম্বল পেয়ে বেজায় খুশী।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























