ওয়ারীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
- আপডেট সময় : ০৯:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
রাজধানীর ওয়ারীতে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর ওয়ারী এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ মোরশেদুল আলম।
রবিবার (২ এপ্রিল ২০২৩ খ্রি.) দুপুর ৩:০৫টায় ওয়ারী থানার জয়কালী মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ সাংবাদিকদের জানান, কতিপয় মাদক কারবারি ওয়ারী থানার জয়কালী মন্দির এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মোরশেদুলকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মোরশেদুল দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকার মাদক ব্যাবসায়ীদের নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত মোরশেদুলের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা রুজু হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























