এবার ইডির হানা সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে এবং অফিসে
- আপডেট সময় : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
এবার ইডির হানা সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে এবং অফিসে।
আজ সাতসকালে পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থেকে জিতে আসা ভারতের জাতীয় কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে এবং অফিসে একযোগে ইডি হানা দেয়। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু দরকারী নথি উদ্ধার করে।
ভারতের এনফ্রোজমেন্ট ডিপার্টমেন্ট তার বাড়ি ও অফিসে কি জিনিস পেয়েছে তার সঠিক ব্যাক্ষা এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিছুদিন আগে পশ্চিম বাংলার উপনির্বাচনে সাগরদীঘি থেকে বাম ও ভারতের জাতীয় কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে তৃনমূল দলের অন্যতম প্রার্থী কে হারিয়ে জিতে আসেন।
ভারতের জাতীয় কংগ্রেসের বিধান সভায় একমাত্র বিধায়ক ছিলেন। কিন্তু কিছু দিন পর তিনি ভারতের জাতীয় কংগ্রেস ত্যাগ করে পশ্চিম বাংলার তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও এম পি অভিষেক ব্যানার্জীর হাত ধরে তৃনমূল দলে যোগদান করেন।
সেখান থেকে তিনি তৃনমূল দলের সাথে যুক্ত হন। আজ তার বাড়িতে এবং অফিসে ইডি হানা দেয়। কারণ তিনি পশ্চিম বাংলার বিড়ি শিল্পের সাথে যুক্ত।তার বিড়ি ভারতের বিভিন্ন জায়গায় যায়। আয়ের সাথে তার সম্পত্তি হিসেব, উৎস ও কত টাকা কর ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল তা দেখার জন্য এই হানা বলে মনে করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























