এই বদলে যাওয়া বাংলাদেশের মহানায়ক জননেত্রী শেখ হাসিনা -নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- আপডেট সময় : ০৮:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে
এই বদলে যাওয়া বাংলাদেশের মহানায়ক জননেত্রী শেখ হাসিনা -নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
পথসভায় নৌপ্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা, আওয়ামীলের সরকার জনগণের অধিকার আদায়ের জন্য রাজনীতি করেন, আমরা দেখেছি বিএনপি জামাত সরকারের আমলে বাংলাদেশের মানুষ না খেয়ে দিন কাটিয়েছে সারের জন্য আন্দোলন করেছে বিদ্যুৎ এর জন্য আন্দোলন করেছে আজ সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
এখন বাংলাদেশের কৃষকেরা আর সারের জন্য আন্দোলন করেনা সূলভ মূল্যে সার তাদের কাছে পৌঁছে যায়, আজ গোটা বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে এই নৌকা মার্কার সরকার ।
আজ আওয়ামীলের আমলে রাস্তাঘাট,স্কুল কলেজে, চিকিৎসা ক্ষেত্রে যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।
বাংলাদেশের মানুষ আগামী ৭,ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কা ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়নের ঋণ শোধ করবে।
এই বদলে যাওয়া বাংলাদেশের মহানায়ক জননেত্রী শেখ হাসিনা।
২৮ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনাজপুরের বিরল উপজেলাধীন ৩ নম্বর ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাঠে আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাঁগঞ্জ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনীত প্রার্থী মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।
পথসভায়, অত্র ইউনিয়নের প্রধান সমন্বয়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩নম্বর কাশিডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকজ্জামান চৌধুরী মাইকেল, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বিরল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























