উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি ও দাঁতের যত্ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি ও দাঁতের যত্ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নীলফামারীর ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের নিয়ে “ওয়ার্কশপ অন প্রমোশন অব ওরাল হাইজিন এন্ড ডেন্টাল কেয়ার অ্যাট প্রাইমারী স্কুল ইন রুরাল লেভেল'” প্রচারণা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৬ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে গ্রামীণ পর্যায়ে মৌখিক স্বাস্থ্যবিধি ও দাঁতের যত্নের প্রচারণা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘ওয়ার্কশপ অন প্রমোশন অব ওরাল হাইজিন এন্ড ডেন্টাল কেয়ার অ্যাট প্রাইমারী স্কুল ইন রুরাল লেভেল’
মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর নির্দেশনায় এবং জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি ) ডাঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাহিদা তাসনিম হিমি প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমানের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষকগন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























