ঈশ্বরদীতে পৌর বিএনপি’র কারাবন্দি ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিশাল গণমিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঈশ্বরদীতে পৌর বিএনপি’র কারাবন্দি ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিশাল গণমিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

ঈশ্বরদীতে পৌর বিএনপি’র কারাবন্দি ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিশাল গণমিছিল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
ঈশ্বরদীতে পৌর বিএনপি’র কারাবন্দি ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিশাল গণমিছিল

পাবনার ঈশ্বরদীতে পৌর বিএনপি’র কারাবন্দি ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিশাল গণমিছিল।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ‘একদফা’ দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে হামলা-মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কারাবন্দী সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু ও জাকারিয়া পিন্টুসহ বিভিন্ন দন্ডে দন্ডিত কারাবন্দি ঈশ্বরদী বিএনপির ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিশাল গণমিছিল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার(১৫ জুলাই) বিকালে ঈশ্বরদী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গণমিছিল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১নং গেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আহসান হাবিবের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব কে.এম সাজেদুজ্জামান জিতু’র পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আঃ রাজ্জাক ফিরোজ, যুগ্ন আহবায়ক আমিনুর রহমান স্বপন, আমিরুল ইসলাম, বিএনপির নেতা টুটুল সরদার, সাঁড়া ইউনিয়র বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, বিএনপি নেতা কে এম আঃ গাফফার,

বিএনপি নেতা মনিরুজ্জামান টুটুল, ফেলা মন্ডল, নজরুল মালিথা, মহির মেম্বার, আশরাফুল ইসলাম দিপু, হিরোক সরদার, আতিয়ার রহমান, মতিয়ার রহমান,

পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান কল্লোল, যুবদল নেতা রাশেদুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহামুদ হাসান সোনামনি, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির হাসান সাইদুল,

উপজেলা ছাত্রদল নেতা হাসানুজ্জামান আইনাল, আক্তার ইমাম টনি, পৌর ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান তৌফিক, মহন, কলেজ ছাত্রদল নেতা তাহাউদুল ইসলাম সাবিদ ও পারভেজ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণমিছিলে কারাবন্দি বিএনপির ৪৭ নেতার মুক্তি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, ‘আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এ এক দফা কোনো বাধা মানবে না। কেউ যদি বাধা দিতে আসে তা উপেক্ষা করে এক দফা আন্দোলনকে সফল করতে হবে।

কারণ এ এক দফা দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে।

এক দফার ভিত্তিতে কঠিন আন্দোলন গড়ে তোলায় আমাদের লক্ষ্য। যতদিন পর্যন্ত এ সরকার পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত এক দফার ভিত্তিতে আমাদের আন্দোলন চলবে। ’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!