ঢাকা ০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান সাতকানিয়ায় ভিডিও ফাঁসের জেরে পিডিবি কর্মীকে মারধরের অভিযোগ পর্তুগাল কোচের: ‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ দেশের ২০টি শাখায় নাশকতা ও অগ্নিসংযোগে গ্রামীণ ব্যাংকের তীব্র নিন্দা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ শিক্ষক নিয়োগ, আবেদনের সময় বাড়ল টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের সাফল্য খুলনায় শিক্ষার্থী আজমুল মৃত্যুর ঘটনা: অধরা ৪ এজাহারনামীয় অভিযোগে জড়িত ব্যক্তি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের অনানুষ্ঠানিক সাক্ষাৎ

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে

ইসরায়েলের হামলার পর ইরানের রাষ্ট্রীয় বিবৃতি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। শুক্রবার রাতে রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা। খবর আল জাজিরারর।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কীভাবে এসব বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে বলেছেন, রাজধানীতে মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন তারা। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। রাজধানীর কাছেই কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

শুক্রবার রাতেই ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে তারা।

পড়ুন>>ইরানের মিশাইল হামলায় কেঁপে ওঠলো তেল আবিব

ইরানে ইসরায়েল হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি গত ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা।

এসব হামলায় ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা।

তেলআবিবে চালানো এই হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি ও বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হামলার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল আছড়ে পড়ছে তেল আবিবের নির্দিষ্ট কিছু এলাকায়।

ইরানের এই হামলার পর পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধের অঙ্গীকার করেছিলেন। এরপর থেকেই ইসরায়েলের অন্যান্য কর্মকর্তারাও বলে আসছেন তারা তেহরানে হামলা চালাবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল

আপডেট সময় : ০৮:২৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪