ইতিহাস গড়লো ভারত চন্দ্রের মাটিতে নামল লন্ডার-৩ চন্দ্রাযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইতিহাস গড়লো ভারত চন্দ্রের মাটিতে নামল লন্ডার-৩ চন্দ্রাযান : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

ইতিহাস গড়লো ভারত চন্দ্রের মাটিতে নামল লন্ডার-৩ চন্দ্রাযান

ভারত থেকে মনোয়ার ইমাম
  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
ইতিহাস গড়লো ভারত চন্দ্রের মাটিতে নামল লন্ডার ৩চন্দ্রাযান

ইতিহাস গড়লো ভারত চন্দ্রের মাটিতে নামল লন্ডার ৩চন্দ্রাযান। ১৪০কোটি ভারতীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ ঠিক পৌনে সাতটায় ভারত থেকে চন্দ্রের আবর্তনের পাঠানো চন্দ্রযান-৩ সফল ভাবে নেমেছে চন্দ্রের মাটিতে। সাথে স্বপ্ন পূরণ হল ১৪০কোটি ভারতের মানুষের।

আজ দক্ষিণ আফ্রিকার ব্রিকেস লিডারশিপ সম্মেলন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ইসরো বিজ্ঞানীদের অভিন্দন জানান।

সেই সঙ্গে ভারতের এই চন্দ্রযান ৩সফল ভাবে চাঁদের মাটিতে ল্যান্ড রোভার করার সাথে খুশিতে মেতে ওঠেন সকল ভারতীয়। আজকের এই ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী রইল গোটা বিশ্বের সকল দেশের মানুষ।

ইসরোর বিজ্ঞানীদের সাফল্য দেশকে ঐতিহাসিক স্থানে নিয়ে যেতে সাহায্য করেছে। চন্দ্রযান-৩।গত ২০১৪সালের আগে থেকেই পরিক্ষা চলছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ক্ষমতায় ছিলেন।

তারপর বহু চেষ্টা করার ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে,  যেকোনো প্রকারে ভারতের তৈরি চন্দ্রযান-৩ উৎক্ষেপন করা হবে।

গত মাসে এটি উৎক্ষেপণ করা হয়। আজ সফল ভাবে চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে নামে। আজকের এই সফল চন্দ্রযান-৩ সফলতার সাথে নামার জন্য ভারতের ইসরো বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাগরে, ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।

চন্দ্রযান সফল ভাবে চাঁদের মাটিতে নামার জন্য ভারতের বিজ্ঞানীদের এবং ভারতের প্রতিটি নাগরিককে অভিন্দন জানান ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুম্মু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!