ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় প্রত্যাশা-২ প্রকল্পের প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ

ইটের দেয়ালে ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে গৃহবন্দী এক পরিবার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২৫১০২ বার পড়া হয়েছে

ইটের দেয়ালে ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে গৃহবন্দী এক পরিবার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইটের দেয়ালে ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে গৃহবন্দী এক পরিবার

ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া গোরস্থান সংলগ্ন এলাকায় চলাচলের রাস্তা ইটের দেয়াল তুলে বন্ধ করে দিয়ে একটি পরিবারকে প্রায় দুই সপ্তাহ ধরে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে।

এতে করে পরিবারটির সদস্যরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগী পরিবার জানায়, বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি ইটের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহ, চিকিৎসা সেবা গ্রহণ এবং শিশুদের স্কুল-মাদ্রাসায় পাঠানো—সবকিছুই প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বিশেষ করে পরিবারের বৃদ্ধ সদস্যদের ওষুধ সংগ্রহ করতে না পারায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে।

পড়ুন>>রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে রণক্ষেত্র: ১৪৪ ধারা জারি

স্থানীয় সূত্রে জানা যায়, পাকিস্তান আমলে পুনর্বাসন কর্মসূচির আওতায় মো. হাবিব নামে এক ব্যক্তি প্রায় ৯ শতাংশ জমি পান।

পরবর্তীতে তার দুই ছেলে—আব্দুল নাইম ও আব্দুল আজিজ (মুন্না)—এই জমি ভাগ করে নেন। সময়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করে।

অভিযোগ রয়েছে, আব্দুল আজিজের পরিবার নাইমের অংশ দখলের চেষ্টা চালিয়ে আসছ২০১৬ সালে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হলেও, তা উপেক্ষা করে পুনরায় বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাস্তা বন্ধ করে দেয়ার ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, পরিবারের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল টপকে যাতায়াত করছেন।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার-৪

শিশুদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে, নারীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ভুক্তভোগী মোছা. রাণী আক্তার বলেন, “আমরা অবরুদ্ধ হয়ে কোনোমতে বেঁচে আছি। সন্তানদের খাবার, পড়াশোনা—কিছুই ঠিকমতো করতে পারছি না। কী করবো বুঝতে পারছি না।

তার ৯ বছরের ছেলে মিরাজ আলম জানায়, “আমি মাদ্রাসায় হেফজ পড়ি। নিয়মিত যেতে পারি না। খুব ভয় লাগে এভাবে চলাচল করতে।”

আরও পড়ুন>>পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

অভিযুক্ত আব্দুল আজিজের ছেলে মন্টি রাস্তা বন্ধের বিষয়টি স্বীকার করে বলেন, “সমাধানের জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।” তবে ভুক্তভোগীদের দুর্ভোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। তবে কেউ যদি অবৈধভাবে পথ বন্ধ করে থাকে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় অবরুদ্ধ পরিবারটি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইটের দেয়ালে ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে গৃহবন্দী এক পরিবার

আপডেট সময় : ০৮:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬