আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

শেরপুর থেকে মিজানুর রহমান
  • প্রকাশিত : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

“জীবনের জন্য নদী” এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস” এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৪ সেপ্টম্বর রবিবার সকাল ১১ টায় ডিসি অফিস চত্তরে এর আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর শেরপুরের নদী ও জলাশয় রক্ষায় স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক ও লেখক রফিক মজিদ এর সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমানের সঞ্চালানায় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, সমাজসেবক, লেখক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট রফিকুল ইসলাম আধার।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, নমশের আলম, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুম, গ্রীন ভয়েস এর সহ সভাপতি সোলাইমান হোসেন, এডভোকেট কামরুল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রমূখ।

এসময় রিপোটার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, গ্রীন ভয়েস এর সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান খোকন, সাংবাদিক মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, মনিরুজ্জামান রিপন, মুহাম্মদ আবু হেলাল, বিল্লাল হোসেন সোহাগ, মেহেদী হাসান শামীম, সাইদুর রহমান আপন, শান্ত রায়, সুলতান হোসেন, পাপ্পু প্রমূখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা শেরপুরের বিভিন্ন নদী দূষন এবং নদী ও জলাশয় ভরাটের প্রতিবাদ জানিয়ে দ্রুত এর প্রতিকারে দাবী জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!