ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই

আর্থিক সহায়তায় বাঁচতে পারে ক্যান্সারে আক্রান্ত রুমান

শেরপুর থেকে মিজানুর রহমান
  • আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ৫২৭ বার পড়া হয়েছে

আর্থিক সহায়তায় বাঁচতে পারে ক্যান্সারে আক্রান্ত রুমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্থিক সহায়তায় বাঁচতে পারে ক্যান্সারে আক্রান্ত রুমান।

“মানুষ-মানুষের জন্যে, জীবন-জীবনের জন্যে, একটু সহানুভূতির জন্যে ক্যান্সারে আক্রান্ত ছেলে রুমান(২৩)কে আর্থিক সহায়তা দিয়ে বাঁচাতে আকুতি জানিয়েছেন তার বিধবা মাতা।

রুমান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের গরুহাটির নদীর পাড়ের বাসিন্দা এবং মৃত আব্দুল বারিকের ছেলে।

৩ ভাই,২ বোনের মধ্যে রুমান সবার ছোট। সহায়- সম্বল ও ভিটেমাটি ছাড়া রুমানের দিনমজুর বাবা আব্দুল বারিক গত ৭/৮ বছর আগে মারা গেছেন। রুমানের বিধবা মাতা অন্যের বাড়ীতে ঝিয়ের কাজের পাশাপাশি শ্রমিকেরও কাজ করেন।

গত ৬/৭ মাস আগে রুমানের শারীরিক সমস্যা দেখা দিলে তার বিধবা মাতা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেয়। এতে কয়েকদিন কোনমতে স্বাভাবিক থাকলেও পরে আরো শরীর খারাপ হলে পূণরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখানেও কোন কাজ না হলে রুমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরে রুমানের প্রতিবেশীদের সহযোগীতায় রুমানকে নিয়ে তার বিধবা মাতা ময়মনসিংহে নিয়ে যায়।পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ) অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের নিকট চিকিৎসা নেন।

তিনি যাবতীয় পরিক্ষা নিরীক্ষা শেষে রুমানের শরীরের তিন স্থানে ক্যান্সারের নমুনা নিশ্চিত করেন এবং তাকে দ্রুত থেরাপি দিতে ব্যবস্থাপত্র প্রদান করেন। ব্যয়বহুল এই থেরাপি দেয়ার টাকা না থাকায় রুমানের বিধবা মাতা রুমানকে নিয়ে বাড়ী ফিরে আসেন। থেরাপি না দিয়ে বাড়ীতে আসার পর যতই দিন যাচ্ছে, রুমানের শারীরিক অবস্থা ততই খারাপ হচ্ছে।

এমতাবস্থায় রুমানকে বাঁচাতে তার সহায়-সম্বল ও ভিটেমাটিহীন বিধবা মাতা সমাজের অর্থবান ও বিত্তবানদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়েছেন। আপনার দেয়া অর্থে বেঁচে যেতে পারে একজন টকবগে যুবক।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ)অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান,রুমানকে যতদ্রুত সম্ভব থেপারি দিয়ে নিয়ন্ত্রনে রাখা দরকার।সময়মতো থেরাপি দিতে না পারলে তার পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে।

এ অবস্থায় শারীরিক ও মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছে রুমান ও তার বিধবা মাতা। যদি কোন সহৃদয়বান, অর্থবান ও বিত্তবান রুমানকে আর্থিক সহায়তা করতে চান তবে রুমানের পানসোনাল বিকাশ নম্বর এই -০১৯০৯-৯০৫৮৮৯ যোগাযোগ করতে রুমানের বিধবা মাতা সকলকে অনুরোধ করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আর্থিক সহায়তায় বাঁচতে পারে ক্যান্সারে আক্রান্ত রুমান

আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩