আমতলীতে পিকনিকের বাস খাদে নিহত ১ আহত ২৫ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আমতলীতে পিকনিকের বাস খাদে নিহত ১ আহত ২৫ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত

আমতলীতে পিকনিকের বাস খাদে নিহত ১ আহত ২৫

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
আমতলীতে পিকনিকের বাস খাদে নিহত ১ আহত ২৫

বরগুনার আমতলীতে পিকনিকের বাস খাদে ১জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

১৮আগস্ট শুক্রবার সকাল ৫টা ৩০ এর সময় নারায়নগঞ্জ থেকে কুয়াকাটা গামী পিকনিকের বাস পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত -১ আহত হয়েছে ২৫ জন।

আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা যায় , ঢাকার নারায়নগঞ্জ থেকে সেন্ট মার্ট পরিবহন (ঢাকা মেট্র-ব ১২১৭২৯) সমুদ্র সৈকত কুয়াকাটার উদ্ধেশ্যে যাচ্ছিল ভোর ৫ টা ৩০এর সময় পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় ।

এসময় বাসের যাত্রী পারুল (৫০) , মেহেরুন নেছা ১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭), সৈকত(২৬), হাবিবা (১৮), দিনা (৫৫), মাহবুবা (৩০), পপি (৩০) ইসলাম (৫২)সহ ২৫/৩০ জন আহত হয় ।

আহতদের আমতলী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুতর আহত ইসলাম (৫২) কে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নিহত ইসলাম (৫২) নারায়নগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, থানা পুলিশ ঘটনা স্থল থেকে আহদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!