সংবাদ শিরোনাম :
আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জেল থেকে পলায়ন
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জেল থেকে পলায়ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়েজ।
আবরার ফায়েজ পোস্টে লেখেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে গত বছরের ৫ আগস্টের পরে।
পড়ুন>> ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ: ট্রাস্টি নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা
অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























