ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

আজ ৩ জুন ২০২৫:আজ কোথায় কার কী কর্মসুচী?

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

ঢাকায় আজ কোথায় কী কর্মসুচী?

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ৩ জুন ২০২৫: আজ কোথায় কার কী কর্মসুচী?

ঢাকা ও ঢাকার বাইরে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। মঙ্গলবার (৩ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

আইন উপদেষ্টার কর্মসূচি:

বিকেল ৩টায় রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটের সেমিনার হলে ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স-২০২৫’-এর প্রাথমিক খসড়ার ওপর মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপির কর্মসূচি:

দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন’-এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (বাংলাদেশ) মামলার আবেদন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া বেলা ১১টায় ডিআরইউ মিলনায়তনে গণ-অধিকার পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি।
বেলা ১১টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের বৈঠক। অন্য দুই সদস্য হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বেলা ১১টায় শ্যামলী পার্ক মাঠে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ ছাড়া দুপুর ১২টায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে   নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ প্রজন্ম ’৭১-এর উদ্যোগে ‘গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

জামায়াতের কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় বনানীতে হোটেল ‘শেরাটন ঢাকা’য় সংবাদ সম্মেলন।

জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি:

বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ ৩ জুন ২০২৫:আজ কোথায় কার কী কর্মসুচী?

আপডেট সময় : ০৯:১৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫