আজ তোমার জন্মদিন -জাহিদুল ইসলাম
- আপডেট সময় : ০১:১৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ২১২ বার পড়া হয়েছে
আজ তোমার জন্মদিন -জাহিদুল ইসলাম
আজ তোমার জন্মদিন
শুনেছি পূর্নিমা রাতে এসেছো তুমি
ধরনীর কোলে,
সেদিন খুশির হাট বসেছিল
তারা’র দেশে।
তোমার জন্যে পৃথিবীতে আজ
আলোর ধারা,
তোমার জন্যে বাগানে আজ
ফুলের মেলা,
তোমার জন্যে জোনাক জ্বলে
পুকুর পাড়ে,
তোমার জন্যে কাঁচপোকারা
গান গায় সুরে সুরে।
দক্ষিণের জানালায় বইছে
সুরেলা বাতায়ন,
পাখিদের ঠোটে আজ
উল্লাসের মাতম।
বৃষ্টিবিলাসী ধানের ক্ষেতে
সবুজের ঢেউ দোলে,
চিরদুঃখি কৃষাণির মুখে
হাসির খৈ ফুটে।
রূপালী চাঁদের মেলা বসেছে
তোমার উঠোনে,
নদীর বুকে জোয়ার এসেছে
তোমার আগমনে।
তোমার তরে রক্তজবা
হাজার ফুলের উৎসব,
তোমার তরে কোকিলের গান
দোয়েলের শীষ।
তোমার তরে কৃষ্ণচূড়া
তোমার তরে আকাশ নীল,
তোমার তরে রংধনু রং,
আজ তোমার জন্মদিন।
তোমার তরে শুভেচ্ছা আমার
নীল খামে রবে অমলিন।
ছড়িয়ে দাও তোমার সৌরভ
ছড়িয়ে দাও ভালবাসা,
রাঙিয়ে দাও তোমার পৃথিবী
বেঁচে থাকো নিয়ে আশা।
তোমার আলোয় ঘোচে যাবে
নিরাশার অন্ধকার,
তোমার আলো জ্বালিয়ে দাও
পৃথিবীর এপার-ওপার।
তোমার বুকে স্বপ্ন থাক্, রাত্রি-দিন
আজ তোমার জন্মদিন।।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























