ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

১৪ ঘণ্টায় মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করল বিষণ্ণ মেঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর নির্মাণ জীবনের ২৫ বছর পূর্ণ হয়েছে গত ১৮ই সেপ্টেম্বর। এই বিশেষ মাইলফলক উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘বিষণ্ণ মেঘ’। ইফফাত আরেফীন তন্বীর রচনায় এবং চয়নিকা চৌধুরীর গল্প ও পরিচালনায় নাটকটি গতকাল দুপুর ১২টায় ‘লেজারভিশন নাটক’ ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এই নির্মাণ।

মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে নাটকটি ইউটিউবে ১০ লক্ষ বা ১ মিলিয়ন ভিউ অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেছে। নাটকটিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান, ডলি জহুর, মিলি বাসার ও ফারনাজ মেহেরিনসহ আরও অনেকে। এর আবহ সঙ্গীত করেছেন প্রত্যয় খান, চিত্রগ্রহণে ছিলেন সুমন হোসেন এবং কালার গ্রেডিং ও সম্পাদনায় ছিলেন রাশেদ রাব্বি। এছাড়া গান গেয়েছেন সোমনূর মনির কোনাল এবং রেজোয়ান শেখ।

দর্শকদের এমন অভূতপূর্ব সাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে চয়নিকা চৌধুরী বলেন, দর্শকদের ভালোবাসায় নাটকটি এত দ্রুত মিলিয়ন ভিউ স্পর্শ করেছে। এই গল্পটিকে ভালোবেসে ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর জন্য দর্শকদের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকলকে ও লেজারভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। চাকরির আরও তথ্য: এ উপলক্ষে ইফফাত আরেফীন তন্বীর রচনা ও চয়নিকা চৌধুরীর গল্প ও পরিচালনায় ‘বিষণ্ণ মেঘ’ শিরোনামের নাটক গতকাল দুপুর ১২ টায় লেজারভিশন নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৪ ঘণ্টায় মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করল বিষণ্ণ মেঘ

আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬