১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় পলাতক আসামি অবশেষে গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৪১৪৪ বার পড়া হয়েছে
১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় পলাতক আসামি অবশেষে গ্রেপ্তার
ঢাকার তুরাগ এলাকায় সংঘটিত বহুল আলোচিত ১১ কোটি টাকা ডাকাতি মামলার এক পলাতক আসামিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ জনি মিয়া (৩৫)। তিনি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের বাসিন্দা এবং মোঃ গনি মিয়ার ছেলে।
পড়ুন>>রাণীশংকৈলে পরিমাপে কম দেয়ার অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তুরাগ থানা–এর একটি ডাকাতি মামলার পলাতক আসামি ছিলেন।
পড়ুন>>রাণীশংকৈলে পারিবারিক অশান্তি: বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গ্রেপ্তারকৃত জনি মিয়ার বিরুদ্ধে তুরাগ থানায় মামলা নং–১০(৩)২৩, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২/৩৫ ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রিপন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওয়ারেন্টের ভিত্তিতে বড়ছড়া এলাকা থেকে জনি মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে তাহিরপুর থানা–এ সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























