ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

হিট স্ট্রোকে মৃত্যুর মিছিল: সারা দেশে মৃত‍্যু ৪৪

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৩৫২ বার পড়া হয়েছে

হিট স্ট্রোকে মৃত্যুর মিছিল: সারা দেশে মৃত‍্যু ৪৪

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিট স্ট্রোকে মৃত্যুর মিছিল: সারা দেশে মৃত‍্যু ৪৪

গতকাল সারাদেশে আরও ১১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এতে করে গত ৫ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে। বরগুনার তালতলীতে পুকুর খননের সময় হিট স্ট্রোকে মো. নয়া মিয়া ফকির (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার চর গ্রামের বাসিন্দা।

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে নুরুল ইসলাম (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে হিট স্ট্রোকে বৃদ্ধসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন, তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামের কৃষক আফসার আলী (৬৫), একই এলাকার বারুহাস গ্রামের হাসান আলী (৫৫) ও কাজিপুর উপজেলার পাটাগ্রাম গ্রামের পেয়ার ব্যাপারী (৭২)। চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ক্ষেতে কাজ করতে গিয়ে সামশুল আলম (৬০) নামের এক কৃষক হিট স্ট্রোক করে মারা গেছেন।

কুড়িগ্রামের চিলমারীতে হিট স্ট্রোকে নজির হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ফুলপুরে হিট স্ট্রোকে রমজান আলী (৬২) নামে এক শিল-পাটা (হস্তশিল্পী) কারিগরের মৃত্যু হয়েছে। সৈয়দপুরে হিট স্ট্রোকে জামিল হোসেন (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ভোলার চরফ্যাশন উপজেলার আবুবক্করপুর গ্রামের ১নং ওয়ার্ডের মোটরসাইকেল ড্রাইভার মিরাজ (২৭) নামে এক যুবক হিট স্ট্রোকে মারা গেছে। বগুড়ার শেরপুর উপজেলায় হিট স্ট্রোকে আবদুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

হিট স্ট্রোকে নর্থ সাউথের শিক্ষার্থী তূর্যের মৃত্যু। তাপদাহে হিট স্ট্রোকে মারা গেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী ইশতিয়াক ওয়ারেছ তূর্য। মঙ্গলবার রাত ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তূর্য বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২তম ব্যাচের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হিট স্ট্রোকে মৃত্যুর মিছিল: সারা দেশে মৃত‍্যু ৪৪

আপডেট সময় : ০৮:০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪