ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের সাথে কাতারের আমীরের দ্বিপক্ষীয় বৈঠক ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক খুলনায় পৃথক অভিযানে ৪টি বিদেশি পিস্তলসহ আটক ২ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমলে কমবে জ্বালানি তেলের দাম পাইকগাছায় গভীর রাতে বসতঘর থেকে বিধবা নারী রক্তাক্ত অবস্থায় উদ্ধার গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে ফের উত্তাপ নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ১২ পদে নিয়োগ ভূরুঙ্গামারীতে গ্রাহকদের অধিকার আদায়ের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে: কাতারের আমির

সৌদির প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ১৬ কোটির রোলস রয়েস গাড়ি দিচ্ছেন যুবরাজ

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৯:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২ ২৭০ বার পড়া হয়েছে

সৌদির প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ১৬ কোটির রোলস রয়েস গাড়ি দিচ্ছেন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনা গত তিন বছর ধরে অপরাজিত ছিলো। ২০২২ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট জয়ের অন্যতম ফেভারিট মনে করা হয় দেশটিকে। কিন্তু কাতারের লুসাইল স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপে দু’বারের ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছে সৌদি আরব। খবর বাপসনিউজ।

সৌদি আরবের ওই জয়ের পর দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়। এ জয়কে স্মরণীয় করে রাখতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যে ফুটবলারদের জন্য বিশেষ এক উপহারের ঘোষণা দিয়েছেন। খেলোয়াড়দের প্রত্যেককে দেশটির রাজপরিবারের পক্ষ থেকে একটি করে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবরাজ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, পিলে চমকে যাওয়ার মতো ওই জয়ের পর সৌদি আরবের খেলোয়াড়দের প্রত্যেককে দেশটির রাজপরিবারের পক্ষ থেকে একটি করে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুবরাজ।

এতে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ কাতার থেকে ফিরে আসার পর প্রত্যেক খেলোয়াড়কে ৬ মিলিয়ন সৌদি রিয়াল মূল্যের একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন। আর এই প্রত্যেকটি গাড়ির মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ২৫ লাখ ৬৩ হাজার টাকার বেশি।

গত মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম এক বড় অঘটনের স্বাক্ষী হয় আর্জেন্টিনা। ওইদিন ২-১ গোলের ব্যবধানে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে যায়। খেলার মাত্র ১০ মিনিটে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ৪৮ মিনিটে সালেহ আল-শেহরির গোলে ম্যাচ সমতায় ফেরে।

এরপর ৫৩তম মিনিটে সালেম আলদাওসারি গোলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় সৌদি। খেলার বাকি অংশে স্কোরলাইন থাকে অপরিবর্তিত এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদির প্রত্যেক খেলোয়াড়কে সাড়ে ১৬ কোটির রোলস রয়েস গাড়ি দিচ্ছেন যুবরাজ

আপডেট সময় : ০৯:৫০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২