সুনামগঞ্জ জেলায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তা পদোন্নতিপ্রাপ্ত হলেন
- আপডেট সময় : ০৯:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তা পদোন্নতিপ্রাপ্ত হলেন
সুনামগঞ্জ জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কাজী শাহেদুল ইসলাম সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এবং নায়েক মোঃ সাদিকুর রহমান ও মোঃ কামাল হোসেন সদ্য এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হন।
এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৪ খ্রি.) বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে তাদেরকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ও এএসআইদ্বয়কে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাজন কুমার দাস।
পড়ুন>>সুনামগঞ্জের তাহিরপুরে মদের চালানসহ দুই মাদক কারবারি আটক
পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ও এএসআইদ্বয়কে অভিনন্দন জানান এবং আগামীতে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কাজী শাহেদুল ইসলাম পদোন্নতি সূত্রে জেলা পুলিশ সুনামগঞ্জ হতে এসবি, ঢাকায় যোগদান করবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























