ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছেন সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গাই পারমেলিন। বার্নেরহফে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই নেতা কাতার ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বৈজ্ঞানিক গবেষণা ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে তারা একমত পোষণ করেন।

বৈঠকের শুরুতে সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন কাতারের আমির ও তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। সুইস প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, আমিরের এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এর জবাবে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সুইজারল্যান্ডে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট, সরকার এবং সুইস জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ফেডারেল প্যালেসে সুইজারল্যান্ডের ফেডারেল অ্যাসেম্বলি পরিদর্শন করেন আমির। সেখানে উপস্থিত উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে নিজের বক্তব্যে তিনি বলেন, দুই দেশের অংশীদারিত্ব পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ওপর দাঁড়িয়ে আছে। কূটনৈতিক সম্পর্কের সূচনা থেকে রাজনৈতিক সংলাপের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। আমির বলেন, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর যে রূপরেখা রয়েছে, তার সাথে সুইজারল্যান্ডের প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতার সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিক বৈচিত্র্য আনা সম্ভব। বিশেষ করে জ্ঞানভিত্তিক অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও জ্বালানি খাতে দুই দেশের কোম্পানিগুলোর সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে বড় ধরনের সাফল্য বয়ে আনবে বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নে সহযোগিতার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক বৈচিত্র্য এবং স্থায়িত্বের যে কাঠামো প্রদান। উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডের মতো অংশীদারদের সাথে মিলে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

আঞ্চলিক অস্থিরতা নিরসনে নিজেদের অবস্থান স্পষ্ট করে আমির বলেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য সংলাপের কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই স্থিতিশীলতার মূল চাবিকাঠি। সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সুইস প্রেসিডেন্ট পারমেলিন। তিনি জানান, ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী দুই দেশ তাদের যৌথ কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। এছাড়া ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের মধ্যবর্তী মুক্ত বাণিজ্য চুক্তির আলোকে অর্থনৈতিক ও আর্থিক সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন তিনি।

সুইজারল্যান্ডের সভাপতিত্বকালে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় অংশীদার রাষ্ট্র হিসেবে কাতারের যোগদানের সিদ্ধান্তকেও প্রেসিডেন্ট পারমেলিন স্বাগত জানান। সভায় কাতারের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি, অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারি, জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি আল-থানিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, সুইস প্রতিনিধিদলে ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস, অর্থমন্ত্রী কারিন কেলার-সাটার এবং পরিবেশ, পরিবহন, জ্বালানি ও যোগাযোগমন্ত্রী আলবার্ট রোস্তি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুইজারল্যান্ডে কাতারের আমিরের প্রথম ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর

আপডেট সময় : ০৯:৫৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬