সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- আপডেট সময় : ০২:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে উপজেলার শশীদল সীমান্তের মেইন পিলার ২০৫৯-এর নিকট এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে এই আলোচনা হয়।
বৈঠক শেষে আটক পুলিশ সদস্যদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এর পরপরই দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবির পক্ষ থেকে তাদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। উদ্ধার হওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন এবং কনস্টেবল রহিত দেওয়ান।
দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন জানান, মূলত মাদকের একজন আসামিকে ধরতে গিয়েই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয় এবং ঊর্ধ্বতন মহলের তৎপরতায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উভয় বাহিনীর বৈঠক শেষে ওই দুই পুলিশ সদস্যকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারায়ণপুর সীমান্তে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























