সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে তাঁর দ্বিতীয়তলা বাড়ির দুটি কক্ষ ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেক নগর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply