ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

সাফ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা জয়

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা জয়

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান ও ভারতের মধ্যকার লড়াইটি ছিল চরম উত্তেজনাকর। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে নাটকীয়তা, লাল কার্ড এবং ভিএআরের ব্যবহারের মতো ঘটনাবহুল লড়াই শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এই জয়ে রেকর্ড দশম শিরোপা জয়ের পাশাপাশি সাফের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিনবার ট্রফি জেতার অনন্য মাইলফলক স্পর্শ করল নওশাদ মুসার দল। সাফের ইতিহাসে প্রথমবার ব্যবহৃত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তিই বদলে দিল ফাইনালের ভাগ্য। ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলায়। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জুনায়েদকে।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে পাকিস্তান। আলমগীর গাজির নেতৃত্বে পাকিস্তানি আক্রমণভাগ ভারতীয় রক্ষণকে বেশ চাপে রেখেছিল। ১৮ মিনিটে ম্যাককেল আবদুল্লাহর একটি জোরালো প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক আর্শ শেখ।

পড়ুন>>অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ ছাড়লেন ড. ওসমান ফারুক

প্রথমার্ধের যোগ করা সময়ে অবশ্য ভারত রক্ষণভাগের ভুলে গোল হজম করে। জুনায়েদ শাহর নিচু ক্রস ভারতীয় ডিফেন্ডারের পায়ে লেগে আলমগীর গাজির কাছে পৌঁছালে, তিনি নিখুঁত শটে পাকিস্তানকে এগিয়ে দেন। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে নাস্তানাবুদ করে ছাড়ছিলেন আলমগীর গাজিরা। আরেকটি আক্রমণ গোললাইন থেকে ফেরান ভারতীয় ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভারতের আক্রমণে গতি ফেরে। ৫১ মিনিটে বিষ্ণুর একটি শট গোলপোস্টে আঘাত করে ফিরে আসে। ম্যাচের মোড় ঘুরে যায় ৫৪ মিনিটে। ভিএআর প্রযুক্তির সাহায্যে রেফারি পাকিস্তানের জুনায়েদ শাহকে লাল কার্ড দেখান; তার আগে তিনি ভারতের ব্রাইসন ফার্নান্দেজকে পেছন থেকে ফাউল করেছিলেন। দশজনের দলে পরিণত হওয়া পাকিস্তানের ওপর ভারত চড়াও হয়। ৬০ মিনিটে লুংডিমের ক্রস থেকে সুহাইল ভাট গোল করে সমতা ফেরান। বিরতির পর ভারতের আক্রমণে গতি বাড়ান বদলি ফুটবলার ম্যাকার্টন নিকসন। ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকের পরের আক্রমণে ডান দিক থেকে লুংডিমের ক্রস।

পড়ুন>>গাজীপুরের কোনাবাড়ীতে ফ্লাইওভারে রহস্যময় লাল বক্স, আতঙ্ক

নির্ধারিত সময়ের শেষ দিকে এসে ভারতের জয়ের পথ সুগম হয়। ৮৮ মিনিটে আবদুল রাবিহের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে জয়সূচক গোলটি করেন সন্দীপ মান্ডি। এই গোলটি করার পর তিনি জার্সি খুলে উল্লাসে মেতে ওঠেন, অন্যদিকে শিরোপার স্বপ্ন ভাঙায় স্তব্ধ হয়ে পড়ে পাকিস্তান শিবির। সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তানের জন্য এই হার ছিল অত্যন্ত হতাশাজনক। গোলরক্ষক ইউসুফ বাট কয়েকবার দলকে বাঁচালেও ৮৮ মিনিটে আর পারলেন না। দশজনে নেমে আসে দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তান।

টুর্নামেন্টের ফাইনালে মাঠে উত্তেজনা ও লড়াইয়ের অভাব না থাকলেও গ্যালারিতে ছিল দর্শকখরা। বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর গ্যালারির টিকিটের দাম ১০০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছিল। তারপরও স্টেডিয়ামের অধিকাংশ আসন ফাঁকা থাকায় দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় এই আসরের দর্শক সমাগম ছিল বেশ হতাশাজনক। শুরু থেকে এক হাজার টাকা রাখা গ্যালারির টিকিট বাংলাদেশ বাদ পড়ার পর কমিয়ে ২০০ টাকা করা হয়েছিল।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাফ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা জয়

আপডেট সময় : ০৭:২৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬