ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

সাতকানিয়ায় ভিডিও ফাঁসের জেরে পিডিবি কর্মীকে মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতির তথ্য ফাঁসের সন্দেহে এক সহকর্মীকে মারধর ও তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পিডিবি কর্মচারী নজরুলের ভাষ্যমতে, সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কেরানীহাটে এস আলম পরিবহনের একটি বাসে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, তিনি চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে এস আলম কাউন্টারের সামনে ১৫৩২ নম্বর বাসে ওঠার পরপরই পিডিবির কর্মচারী ফয়সাল আহমদ ও স্থানীয় বাসিন্দা আব্দুল করিম তাঁকে বাস থেকে নামিয়ে আনেন। এরপর ফয়সাল ও আব্দুল করিম তাঁকে মারধর করেন এবং তাঁর কাছে থাকা নগদ ৩৬ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেন। বাসের চালক ফোরকান, তাঁর সহকারী এবং অন্যান্য যাত্রীরা নজরুলের চিৎকার শুনে এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।

অভিযুক্ত ফয়সাল আহমদ সাতকানিয়া পিডিবি কার্যালয়ে লাইন পরীক্ষার দায়িত্বে রয়েছেন। তিনি মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার কথা স্বীকার করলেও মারধর ও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, অফিসে তথ্য চুরির সঙ্গে নজরুল জড়িত—এমন সন্দেহের বশেই ফোনটি নেওয়া হয়েছে। ফয়সাল এ সময় ছিনিয়ে নেওয়া ফোনের ছবি ও তিন মিনিটের একটি ভিডিও ফুটেজও পাঠান। ১১ মিনিটের ফোনালাপে তিনি মোবাইল ফোন নিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো টাকা নেওয়া হয়নি বলে দাবি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আব্দুল করিম নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন, এ সময় কোনো টাকা নেওয়া হয়নি। নিজেকে ফয়সালের আত্মীয় পরিচয় দিয়ে তিনি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য নজরুলকে অনুরোধ করেন। এদিকে নজরুলের দাবি, পিডিবির আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের ইন্ধনেই এই লাঞ্ছনার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, ফয়সাল ও আব্দুল করিম প্রায়ই অফিসে বসে জুয়া খেলা ও ইয়াবা সেবনে লিপ্ত থাকেন।

সাতকানিয়া পিডিবি কার্যালয়ে দীর্ঘ দিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বৈধ সংযোগের পাশাপাশি অবৈধ লাইন স্থাপন, বাণিজ্যিক ভবনে আবাসিক মিটার ব্যবহারের সুযোগ করে দিয়ে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ভিডিওসহ প্রকাশিত হয়েছে। এসব অনিয়ম কর্মকাণ্ডে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে বলেও ভুক্তভোগীরা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের বক্তব্য পাওয়া যায়নি; তাঁর মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

ভুক্তভোগী নজরুল জানিয়েছেন, বিষয়টি তিনি পিডিবির প্রধান প্রকৌশলীকে অবহিত করেছেন। লিখিত অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি এ ঘটনায় তিনি শিগগিরই ফৌজদারি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাতকানিয়ায় ভিডিও ফাঁসের জেরে পিডিবি কর্মীকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ১২:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬