শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নিহত আলিফ মায়ামনি

 

 

শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 

শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।
নরসিংদীর শিবপুর উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত শিশুরা হলো, মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (৩) এবং একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (৩)। তারা একে অপরের প্রতিবেশী ও খেলার সাথী ছিল।

পড়ুন>>যাত্রাপুরে ব্রহ্মপুত্র নদীতে কলাগাছের ভেলায় ভেসে আসলো শিশুর লাশ

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় বাড়ির বাইরে খেলতে বের হয় শিশুদুটি। এ সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি গর্ত বা ডোবার পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের খোঁজ করে ডোবার পানিতে নিথর অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করার পরই তাদের মৃত ঘোষণা করা হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে গ্রাম‍্য সালিশি বৈঠকে শাসনের জেরে ছুরিকাঘাত: ঘাতক পলাতক

 

পুটিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. এরশাদ মিয়া জানান, ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিভাবকদের একটু সচেতন হলে হয়তো এই মর্মান্তিক ঘটনা এড়ানো যেত,

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!