শাহজালালে অগ্নিকাণ্ডে পুড়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ স্কয়ার ফার্মা-ওয়াল্টনের পণ্য  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শাহজালালে অগ্নিকাণ্ডে পুড়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ স্কয়ার ফার্মা-ওয়াল্টনের পণ্য  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৫ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কাজের চাপে বার্নআউট: লক্ষণ চেনার উপায় ও উত্তরণের কার্যকর কৌশল ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি

শাহজালালে অগ্নিকাণ্ডে পুড়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ স্কয়ার ফার্মা-ওয়াল্টনের পণ্য 

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
শাহজালালে অগ্নিকাণ্ডে পুড়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ স্কয়ার ফার্মা-ওয়াল্টনের পণ্য 
শাহজালাল বিমান বন্দরে আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা।

 

 

শাহজালালে অগ্নিকাণ্ডে পুড়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ স্কয়ার ফার্মা-ওয়াল্টনের পণ্য

 

শাহজালালে অগ্নিকাণ্ডে পুড়েছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামসহ স্কয়ার ফার্মা-ওয়াল্টনের পণ্য।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১৮ টন সরঞ্জাম পুড়ে গেছে। গত ৬ দিন আগে রাশিয়া থেকে এসব মালামাল দেশে আসে। রোববার (১৯ অক্টোবর) খালাস হওয়ার কথা ছিল।

 

 

মমতা ট্রেডিং কোম্পানি নামে সংশ্লিষ্ট সিএন্ডএফ প্রতিষ্ঠানের এক প্রতিনিধি নিশ্চিত করেছেন। এছাড়াও স্কয়ার ফার্মা, ওয়াল্টনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি পণ্য আগুনে পুড়ে গেছে।

 

জানা গেছে, প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ড বহির্ভূত আমদানি পণ্য খালাস বন্ধ থাকে। তবে কুরিয়ারে আসা ডকুমেন্টস শনিবার অর্ধদিবস ও অন্য ৫দিন খালাস হয়। পুরো খালাস প্রক্রিয়ার দায়িত্বে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, যা নিয়ন্ত্রণ করে সিভিল অ্যাভিয়েশন।

 

অন্যদিকে অগ্নিকাণ্ডের প্রায় ২২ ঘণ্টা পর রোববার বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ের বুড়িরবাঁধে ঐতিহ্যবাহী মাছ ধরার মহোৎসব

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনী। অবশেষে দীর্ঘ ৭ ঘণ্টা প্রচেষ্টার পর রাত সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

 

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য ছাড়াও ফায়ার সার্ভিসের দু’জন সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। পাশাপাশি ভেতরে কার্গো রাখার জায়গাও খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। তবে তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!