লালপুরে ছাত্র দলের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
লালপুরে ছাত্র দলের কর্মী সভা অনুষ্ঠিত
নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আড়বাব ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা হয়।
নাটোর জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক ও লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ আহমেদ তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান।
পড়ুন>> নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিব আহমেদ,মোঃ ওবায়দুল ইসলাম যুগ্ন-আহবায়ক উপজেলা ছাত্রদল, তৌফিক সাঈদ লিমন যুগ্ন-আহবায়ক উপজেলা ছাত্রদল,মোহাম্মদ মইনুদ্দিন মিলটন যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রদল, মোহাম্মদ কামরুল ইসলাম যুগ্ন-আহবায়ক উপজেলা ছাত্রদল।
এসময় বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর হাতকে শক্তিশালী করতে হলে উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে গড়ে তুলার আহ্বান জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























