ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

রাণীশংকৈল মীরডাঙ্গী স্কুল মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১০:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ২২০৪৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈল মীরডাঙ্গী স্কুল মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল মীরডাঙ্গী স্কুল মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এ আয়োজন শিশুদের ক্রীড়া, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক প্রতিভা বিকাশের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য। সমাপনী দিনে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পড়ুন>> যাদুকাটায় নদীর তীর কেটে বালু লুট ৮ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী, ইউপি সদস্য ফয়জুল ইসলাম, প্রধান শিক্ষক জুলফিকার আলি ভুট্টো, শরীফ আহম্মেদ, মো. আব্দুর রাকিবসহ অংশগ্রহণকারী ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সামীমা নাছরিন, আহসান হাবিব, আঁখি লিলি, সাবেরা কামাল, রেবেকা সুলতানা, জিয়াউর রহমান জিয়া, শাহানাজ পারভিন, লাভলী আক্তারসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পড়ুন>> কাউনিয়ায় মৃত্যুর সাথে সাতদিন লড়াই করে হেরে গেলেন বিষপান করা যুবক

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার হাতে শিশুদের উচ্ছ্বাস আর অভিভাবকদের আনন্দঘন উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈল মীরডাঙ্গী স্কুল মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬