ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

রাণীশংকৈলে বিজিবি’র উদ্যোগে ইফতার ও রাতের খাবার বিতরণ

রাণী শংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৩:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বিজিবি'র উদ্যোগে ইফতার ও রাতের খাবার বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে বিজিবি’র উদ্যোগে ইফতার ও রাতের খাবার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবিবার (৭ এপ্রিল) বিজিবি’র (বর্ডারগার্ড বাংলাদেশ) উদ্যোগে দুইশত পঁচিশ জন দুস্থ গরীব ও অসহায় নারী-পুরুষের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে এদিন বিকালে উপজেলার কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁও সেক্টর দপ্তর এর ব্যবস্থাপনায় এসব ইফতার ও খাবার বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপস) মেজর মো.রিয়াদুল ইসলাম, পিএসসি ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক(লজিস্টিক) এডি মোহাম্মদ জামালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

এর আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজীর আহম্মদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা অবৈধ পথে রাতের বেলা সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যেতে চায়, তাদেরকে সচেতন করে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আমাদের সহায়তা করুন।

সেইসাথে তিনি অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম,চৌরাচালান এসব বন্ধে বিজিবি’র সদস্যদের সহযোগিতার আহ্বান জানান। বিজিবি’র এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

একইসাথে এসব উন্নত মানের ইফতার সামগ্রী ও একবেলা রাতের খাবার পেয়ে
উপকারভোগীরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে বিজিবি’র উদ্যোগে ইফতার ও রাতের খাবার বিতরণ

আপডেট সময় : ০৩:৩৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪