রাজিবপুরে রহিমা খাতুন স্বামীর নির্যাতনের শিকার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজিবপুরে রহিমা খাতুন স্বামীর নির্যাতনের শিকার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

রাজিবপুরে রহিমা খাতুন স্বামীর নির্যাতনের শিকার

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
রাজিবপুরে রহিমা খাতুন স্বামীর নির্যাতনের শিকার

রাজিবপুর থেকে তারিকুল ইসলাম তারাঃ স্বামীর হাতে নির্যাতনের শিকার রহিমা খাতুন এখন হাসপাতালে, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া বাজারের পশ্চিম পাশে রোহিঙ্গা পাড়ায় স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন রহিমা খাতুন। কোদালকাটি ইউনিয়নের তেররশিপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে রহিমা খাতুন এর ৪ বছর আগে কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া বাজারের পশ্চিম পাশে রোহিঙ্গা পাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে মোমিনুল ইসলাম এর সাথে ইসলামি শরীয়াহমতে ও সরকারী বিধি মোতাবেক কাবিন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিয়ের পর কিছু দিন ভালই কাটছিলো রহিমা খাতুন এর সংসার, এই দেখে রহিমা খাতুন এর বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে সংসারে উন্নতি করার জন্য পর্যায়ক্রমে নগদ ৮৫ হাজার টাকা, গহনা বাবদ ১৮ হাজার ১শ টাকা, আসবাবপত্র বাবদ ৭০ হাজার টাকা, মোমিনুল ইসলামকে দেয়।তাতেও মন ভরেনি যৌতুক লোভী মোমিনূল ইসলামের, আবারও মোমিনুল ইসলাম, তার স্ত্রী রহিমার বাবার কাছে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক দাবী করেন।

রহিমার বাবা অতি গরিব মানুষ, যৌতুক এর টাকা না দেওয়ায়, গত ১৯-০৮-২২ ইং তারিখে রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটে রহিমার স্বামী মোমিনুল ইসলাম ঘরের দরজা বন্ধ করে এলোপাথারী মারপিট শুরু করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্ঠা চালায়, রহিমার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে রহিমাকে ঘরের ভিতরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।

খবর পেয়ে রহিমার বাবা রতন মিয়া, ছুটে যায় মেয়েকে দেখতে।মেয়ের অবস্থা গুরুতর দেখে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে রাজিবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করান। রহিমার কোলে ১৮ মাস বয়সী একটি সন্তান রয়েছে,।

রহিমার স্বামী মোমিনুল ইসলামের কাছে মারপিট এর কথা জানতে চাইলে তিনি মারপিট এর কথা শিকার করে বলেন, আমার মা বাবার সাথে খারাপ আচরণ করেছে তাই আমি মেরেছি।

অন্যদিকে মেয়ের সু বিচারের আশায় রহিমার বাবা রতন মিয়া বাদী হয়ে ৩ জনকে আসামী করে রাজিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!