রংপুরে উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে মাসিক প্রশিক্ষণ কর্মসূচি চলমান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রংপুরে উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে মাসিক প্রশিক্ষণ কর্মসূচি চলমান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

রংপুরে উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে মাসিক প্রশিক্ষণ কর্মসূচি চলমান

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
রংপুরে উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে মাসিক প্রশিক্ষণ কর্মসূচি চলমান

রংপুর থেকে শরিফা বেগম শিউলী: রংপুরে উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে মাসিক প্রশিক্ষণ কর্মসূচির চলমান আছে। এন্টারপ্রিনিউরশিপ ডেভলপমেন্টের প্রোগ্রামটি ৪ঠা আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
রবিবার (৭ই আগষ্ট ২২) ট্রেইনার হিসেবে ছিলেন মোফাজ্জল হোসেন মুন্না। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) রংপুর বিভাগের তিন জেলার ৭জন নারী উদ্যোক্তা অংশ গ্রহণ করেন। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সম্পাদক তাহমিমা আহমেদ বিউটি,তানজিলা আহমেদ সুরমা, শরিফা বেগম শিউলী,ইতি,সিদ্দিকা,মৌসুমী,আরফিনসহ মোট ২৫ জন প্রশিক্ষণে অংশ নেন।

বৃহস্পতিবার (৪ঠা আগস্ট ২২) প্রশিক্ষণটির শুভ উদ্বোধন করেন, মোঃ জামাল উদ্দিন- নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক রংপুর, সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রশিক্ষণ চলছে এবং নির্দিষ্ট তারিখ পর্যন্ত একই সময়ে রংপুর আরডিআরএস এর হল রুমে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

আরো উপস্থিত ছিলেন, খালিদ মাহমুদ খান-মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, আরিফুজ্জামান-বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ,সঞ্জীব কুমার দে-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগ প্রধান,এহছানুল কবীর- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট প্রমুখ।

এসইআইপি প্রজেক্ট, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট বাংলাদেশ ব্যাংক। এ প্রোগ্রামটি বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ উদ্বোধনের দিন উদ্যোগক্তাদের দশটি প্রয়োজনীয় আইটেম সহ একটি ব্যাগ উপহার দেন।
প্রোগ্রামে বক্তারা বলেন, উদ্যোক্তা উন্নয়ন হল কাঠামোগত প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই আয়োজন। এটি উদ্যোক্তা আচরণ, ব্যবসার গতিশীলতা এবং এর বিকাশ ও সম্প্রসারণের অধ্যয়ন নিয়ে কাজ করে। উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর উদ্দেশ্য হল বিদ্যমান উদ্যোক্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং অন্যদের এক হতে উৎসাহিত করা। শেষ পর্যন্ত, এটি একটি অর্থনীতিতে এই জাতীয় ব্যক্তির সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সম্পাদক তহমিনা আহমেদ বিউটি বলেন, একজন উদ্যোক্তাকে এই প্রশিক্ষণের বেশিরভাগ ব্যবহার করে একটি ব্যাপক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। এটি উদ্যোক্তা উন্নয়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধরনের একটি পরিকল্পনা একটি উদ্যোগের ভিত্তি হিসাবে কাজ করে পাশাপাশি মানদ- হিসাবে কাজ করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, বর্তমান নারী পুরুষের সমান অধিকার। নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে স্বাবলম্বী হতে হবে। নারীদেরকে সমাজে পুরুষের পাশাপাশি চলতে গেলে স্বাবলম্বীর কোন বিকল্প নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!