ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন বামনডাঙ্গায় জমকালো আয়োজনে রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক  রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, প্রত্যাখ্যান করল কাতার এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী স্থগিত হলো সিএনজি স্টেশনগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানরা এগিয়ে

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ১০:৫৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ২২৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানরা এগিয়ে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ তথা নিম্নকক্ষ এবং সিনেট বা উচ্চকক্ষে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছেভোটাভুটি শেষে এখন চলছে গণনা। এর মধ্যে প্রতিনিধি পরিষদ ও সিনেটের কয়েকটি আসনের ফলাফলও চলে এসেছে।

ফলাফলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনের ফলাফলে এখন পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে বাইডেনের ডেমোক্র্যাটসরা পেয়েছে ২১৩ টি আসন। আর ট্রাম্পের রিপাবলিকানরা পেয়েছে ২২৩ টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হয় ।অন্যদিকে, উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে। সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাটসরা সিনেটের ৪৮ টি আসন এবং রিপাবলিকানরা সমান ৪৮ টি আসন পেয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ২ বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন। সেই প্রথা অনুযায়ী মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন ও সিনেটের ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্র্যাটস না রিপাবলিকানদের হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকানরা এগিয়ে

আপডেট সময় : ১০:৫৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২