ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা: ৩০ সেকেন্ডের গেরিলা কৌশলে আতঙ্ক সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত পরিচালনায় নতুন গল্প নিয়ে ফিরছেন মোস্তাফিজুর নূর ইমরান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব: দায়ীদের বিচারের আওতায় আনার দাবি নাহিদের পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন বামনডাঙ্গায় জমকালো আয়োজনে রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ডোমারের মির্জাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক  রাণীশংকৈলে পুলিশের জালে মাদক কারবারি ইয়াবাসহ আটক রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন চালানোর অভিযোগে গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন চালানোর অভিযোগে গ্রেপ্তার ২

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে চীনের গোপন ‍পুলিশ স্টেশন চালানোর অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিউইয়র্কে বসবাসরত দুইজনকে গ্রেপ্তার করেছে। সোমবার ফেডারেল প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করে।

এছাড়া যুক্তরাষ্ট্রে চীনের ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করে ভয় দেখানোর কারণে পলাতক আরও ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

খবর রয়টার্সের গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন- ব্রঙ্কসের লু জিয়ানওয়াং (৬১) এবং ম্যানহাটনের চেন জিনপিং (৫৯)। অভিযোগে বলা হয়েছে, তারা চীন সরকারের অ্যাজেন্ট হিসেবে কাজ করছিলেন এবং যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় বাধা সৃষ্টি করছিলেন।

নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্টিক্টের অ্যাটর্নি জন মারজুলি বলেন, তদন্তের শুরুতেই ওই থানাটি বন্ধ করে দেয়া হয়েছে।

মার্কিন বিচার বিভাগ অভিযোগ করছে, চীনা সরকারের প্রতি সমালোচনা প্রবণ চীনা নাগরিকদের হয়রানি করার জন্য চীনের জাতীয় পুলিশ বাহিনীর ৩৪ অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এই অফিসারদের সবাই চীনে বাস করে বলে ধারণা করা হচ্ছে, তারা গ্রেফতারের বাইরে রয় গেছে। তারা চীন সরকারের ‘৯১২ স্পেশাল প্রজেক্ট ওয়ার্কিং গ্রুপের’ আওতায় কাজ করে বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০২২ সালের প্রথম দিকে গোপন পুলিশি থানাটি প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিন্ন মতালম্বী চীনাদের শনাক্ত করা ও ভীতি প্রদর্শন করার জন্য এ কাজ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন চালানোর অভিযোগে গ্রেপ্তার ২”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে চীনের গোপন পুলিশ স্টেশন চালানোর অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩