মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ০৪:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—সোহেল (২২), জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) এবং রাব্বী (২০)। ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল।
গত বৃহস্পতিবার ভোররাতে এই হামলার ঘটনা ঘটে। প্রায় দুই শতাধিক মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে। নিরাপত্তা কর্মীদের জিম্মি করে মূল্যবান সরঞ্জাম, ওষুধ, টিকা ও নগদ অর্থ লুট করা হয়। এরপর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পুরো স্থাপনাটি ধ্বংস করা হয়েছে।
পড়ুন>>ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেছাল ৪ অক্টোবর
স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে একটি স্থায়ী ভবনসহ তিনটি আধা-পাকা স্থাপনা ছিল, যা হামলার শিকার হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানিয়েছেন, এই ঘটনায় কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। ইউরোপের বিপজ্জনক পথ / দালালের খপ্পরে পড়ে নিঃস্ব পরিবার, ঝুলে আছে ৫ হাজারের বেশি মামলা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চারজনই হামলায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান চলছে। অভিযোগ রয়েছে যে, হামলাকারীরা ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি সংগঠনের সঙ্গে যুক্ত।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























