ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব কাউনিয়ায় চাষীদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ট্রাম্পকে বরণে চীনের বিরল আয়োজন, ৬৭ বছরের রীতি ভাঙলেন শি পুলিশে ৪০০০ এসআই নিয়োগ: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় বড় বিজ্ঞপ্তি কাতারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আওকাফ মন্ত্রণালয়ের বিশেষ প্রচার মেঘনা আলম: ৩০ পেরিয়েও ভার্জিন ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জিপে আগুন পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রাতে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত এক হেলপার এনআইডি সেবায় দুর্নীতি ও ভোগান্তি আর নয়: সিইসি নাসির উদ্দিন

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হতে পারবেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিক

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৫:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হতে পারবেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হতে পারবেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিক।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এরমাধ্যমে মার্কিন এ বাহিনী— ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে।খবর বাপসনিউজ ।

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য যদি লিসার মনোয়নকে সমর্থন জানান তাহলে প্রথম নারী হিসেবে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফেও কাজ করার ইতিহাস গড়বেন তিনি ।

মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে তার চার বছরের মেয়াদ শেষ করবেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা।

ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লিসার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হন।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন।

বর্তমানে তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।

যদিও পেন্টাগন প্রধানের সুপারিশপ্রাপ্তদের তালিকায় ছিলেন না লিসা। তবে নৌবাহিনীর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার।

আর এ অভিজ্ঞতার জেরেই হয়তো লিসাকে বেছে নিয়ে ইতিহাস গড়তে চান প্রেসিডেন্ট বাইডেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মার্কিন নৌবাহিনীতে প্রথম নারী প্রধান হতে পারবেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিক

আপডেট সময় : ০৫:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩