ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ভূরুঙ্গামারীতে মাদক নির্মূলে করণীয় শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১০০২১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে মাদক নির্মূলে করণীয় শীর্ষক সভা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে মাদক নির্মূলে করণীয় শীর্ষক সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক নির্মূলে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ইমাম সহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

সভায় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থী সহ যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অদুরেই মাদক বেচা-কেনা চলে। মাদক ব্যবসায়ীদের উৎখাত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে না। মাদক বিক্রেতাদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

পড়ুন>> শীতের তিব্রতায় যবুথবু কুড়িগ্রামের মানুষ সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই

পুলিশ মাদক কারবারীদের গ্রেপ্তার করে জেলে পাঠায় কিন্তু আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা দ্রুত ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে তারা পুনরায় মাদক কারবার শুরু করে। মাদক কারবারীরা যাতে সহজে জেল থেকে ছাড়া না পায় সেজন্য আইন সংশোধনের দাবি জানানো হয়।

ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক লতিফুর রহমান দুলাল এতে সভাপতিত্ব করেন।

এসময় অন্যান্যের মধ্যে ইউনিয়নটির সাবেক ইউপি চেয়ারম্যান নজির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান, পাটেশ্বরী স. প্রা. বি. প্রধান শিক্ষক সাইফুর রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কাশেম, জামায়াতের ইউনিয়ন সভাপতি রিয়াজুল হক, ইমাম আফজাল হোসেন, সমাজসেবক শামীম হাসান ও শিক্ষার্থী রকি আহমেদ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে মাদক নির্মূলে করণীয় শীর্ষক সভা

আপডেট সময় : ১০:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫