ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে আটক করা হয়েছে।

শামছুল হক (৬৫) নামের বৃদ্ধের বিরুদ্ধে  বাক প্রতিবন্ধী ২১ বছরের এক ইয়াতিম যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ধর্ষণের এ অভিযোগে ওই বৃদ্ধকে আটক করে শনিবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠিয়েছে পুলিশ। উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে ইয়াতিম বাক প্রতিবন্ধী ওই যুবতী মেয়েকে নিয়ে নিজ বাড়িতে একাই থাকতেন তার মা।
শুক্রবার (২৬ মে ) সকালে মেয়েটির এক খালা মারা গেলে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা রেখে মৃত বোনকে দেখতে যান ওই যুবতীর মা।
এই সুযোগে প্রতিবেশি  বৃদ্ধ শামছুল হক মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

পাশের বাড়ির এক মহিলা ঘরের মধ্যে গোংড়ানির শব্দ পেয়ে আরো কয়েকজনকে সাথে নিয়ে ঘরের দরজা খুলে আপত্তিকর অবস্থায় বৃদ্ধকে দেখতে পায়।

পরে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে ওই বৃদ্ধকে আটক করেন।
এ নিয়ে দিনভর বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব‍্যর্থ হয়ে থানা পুলিশকে জানান  ইউপি চেয়ারম্যান।
পরে রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক শামছুল হককে আটক করে থানায় নিয়ে আসে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান,  আটক ব‍্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে শনিবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে ।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

আপডেট সময় : ১২:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩