সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৩০৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে আটক করা হয়েছে।
শামছুল হক (৬৫) নামের বৃদ্ধের বিরুদ্ধে বাক প্রতিবন্ধী ২১ বছরের এক ইয়াতিম যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ধর্ষণের এ অভিযোগে ওই বৃদ্ধকে আটক করে শনিবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠিয়েছে পুলিশ। উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে ইয়াতিম বাক প্রতিবন্ধী ওই যুবতী মেয়েকে নিয়ে নিজ বাড়িতে একাই থাকতেন তার মা।
শুক্রবার (২৬ মে ) সকালে মেয়েটির এক খালা মারা গেলে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা রেখে মৃত বোনকে দেখতে যান ওই যুবতীর মা।
এই সুযোগে প্রতিবেশি বৃদ্ধ শামছুল হক মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
পাশের বাড়ির এক মহিলা ঘরের মধ্যে গোংড়ানির শব্দ পেয়ে আরো কয়েকজনকে সাথে নিয়ে ঘরের দরজা খুলে আপত্তিকর অবস্থায় বৃদ্ধকে দেখতে পায়।
পরে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে ওই বৃদ্ধকে আটক করেন।
এ নিয়ে দিনভর বিষয়টি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানা পুলিশকে জানান ইউপি চেয়ারম্যান।
পরে রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষক শামছুল হককে আটক করে থানায় নিয়ে আসে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে শনিবার সকালে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























