ভূরুঙ্গামারীতে জামায়াতের আলোচনাসভা ও গণসমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে জামায়াতের আলোচনাসভা ও গণসমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জামায়াত ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিল। এছাড়াও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন
অন্যান্যদের বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমিন হামিদী, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা আনোয়ারুল ইসলাম আইনি প্রমুখ।
পড়ুন>>নাগেশ্বরীতে নির্বাচনী কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
বক্তারা বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
সংসদে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে জালেমদের স্থান হতে পারে না। স্বৈরাচার সরকারের পতনের পর এখন সকল ধর্ম ও মতের মানুষ তাদের কথা স্বাধীনভাবে বলতে পারছে। এই গণতন্ত্রের ধারা, সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে।
এসময় বৈরী আবহওয়াকে উপেক্ষা করে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে প্রায় দুই সহস্রাধিক লোক উপস্থিত হন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
















