admin
২ অক্টোবর ২০২২, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় ২ দিনের রিমান্ডে আরো ২ শিক্ষক

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় ২ দিনের রিমান্ডে আরো ২ শিক্ষক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলার অন‍্যতম দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (২ অক্টোবর) সকালে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার মো. সুমন আলী রাষ্ট্র ও আসামি পক্ষে শুনানি শেষে এ আদেশ দেন।
আসামীরা হলো নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল ও ইসলাম শিক্ষা বিষয়ে খন্ড কালিন শিক্ষক জোবায়ের হোসেন। অপরদিকে এ মামলার প্রধান আসামী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড শেষে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ওই দিন রাতেই ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামে মামলা করেন নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী। মামলার প্রধান আসামি কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম রাসেল, জোবায়ের হোসেন, সোহেল রানা, হামিদুর রহমান, অফিস সহায়ক সুজন মিয়াকে আটক করে পুলিশ। এ মামলা এজাহার ভুক্ত আসামী অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজহার আলী বলেন, আজ রিমান্ড শুনানি ছিল। প্রশ্নফাঁসের মামলার আসামি নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল ও ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষক জোবায়ের হোসেন এর তিন দিনের রিমান্ড আবেদন করেছিলাম । বিজ্ঞ আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে জিজ্ঞেসাবাদ করে অন‍্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১১

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১২

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৩

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৪

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৬

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৭

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৮

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

১৯

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ভ্যাট কাঠামো: ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা করের পরিকল্পনা এনবিআরের

২০
error: Content is protected !!