মাতৃগর্ভ ছেড়ে এলাম ভবে
ভবের মায়ায় গেলাম ডুবে,
প্রভুরে ভুলি এই ভেবে
কেমনে সব আমার হবে।
পূবের সূর্য পশ্চিমে যাবে-
সাধের ভুবন ছাড়তে হবে।।
হেলায় খেলায় দিন ফুরাবে
দিনে দিনে বয়স বাড়বে,
কৃষ্ণ কেশ সফেদ হবে
যৌবন শেষে বার্ধক্য আসবে।
পূবের সূর্য পশ্চিমে যাবে-
সাধের ভুবন ছাড়তে হবে।।
হস্ত কাঁপিবে, পদ টলিবে
কোমড় না সোজা রবে,
দৃষ্টি শক্তি ক্ষীণ হবে
দেহের বল হ্রাস পাবে।
পূবের সূর্য পশ্চিমে যাবে-
সাধের ভুবন ছাড়তে হবে।।
পাপের বোঝা ভারী হবে
পূর্ণের খাতা অপূর্ণ রবে,
শূন্য খাঁচা পড়ে রবে
প্রাণ পাখি উড়ে যাবে।
পূবের সূর্য পশ্চিমে যাবে-
সাধের ভুবন ছাড়তে হবে।।
খাটিয়ায় তুলে উঠোনে রাখবে
দাফন করিতে কবর খুঁড়বে,
গরম জলে গোসল করাবে
আতর সুরমা কাফন পড়াবে।
পূবের সূর্য পশ্চিমে যাবে-
সাধের ভুবন ছাড়তে হবে।।
Leave a Reply