ভালোবাসা দিবসে কাউ হাগ ডে প্রত্যাহার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভালোবাসা দিবসে কাউ হাগ ডে প্রত্যাহার : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ দাগনভূঞায় ব্যবসায়ীদের সঙ্গে ইসলামী ব্যাংকের মতবিনিময় গাইবান্ধায় নবজাতক চুরির অভিযোগে দম্পতি কারাগারে এসএসসিতে শতভাগ অকৃতকার্য হওয়ায় ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি

ভালোবাসা দিবসে কাউ হাগ ডে প্রত্যাহার

সৃষ্টি বিনোদন
  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
ভালোবাসা দিবসে কাউ হাগ ডে প্রত্যাহার

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কাউ হাগ ডে প্রত্যাহার করেছে ভারতের এনিমেল ওয়েলফেয়ার বোর্ড। পড়ুন>>চাঁপাইনবাবগঞ্জে ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রায় কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা 

নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি কাউ হাগ ডে প্রত্যাহার করা হচ্ছে। প্রস্তাবটি প্রত্যাহার করেছে ভারতের এনিমেল ওয়েলফেয়ার বোর্ড।

আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে গরুকে আলিঙ্গন করতে হবে, এই কর্মসূচির বার্তা দিয়েছিল ভারতের সরকার।

এরপর থেকেই কাউ হাগ ডে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্লা দিয়ে বাড়ছিল মিমস ও মজার মজার কন্টেন্ট। পড়ুন>>১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয় কাউ হাগ ডে পালনের নির্দেশ

পুরো ভারতজুড়ে চরম আপত্তিতে অবশেষে সেই নির্দেশটি প্রত্যাহার করা হয়েছে। তবে এর পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

নতুন নোটিশে উল্লেখ করা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি কাউ হাগ ডে প্রত্যাহার করা হচ্ছে। প্রস্তাবটি প্রত্যাহার করেছে ভারতের এনিমেল ওয়েলফেয়ার বোর্ড। অর্থাৎ ভালোবাসা দিবসে সরকারি নির্দেশ মেনে গরুকে আর জড়িয়ে ধরতে হবে না কাউকে। খবর এনডিটিভির। পড়ুন>>ভালোবাসা দিবস বা ভ‍্যালেন্টাইন ডে সম্পর্কে ইসলাম কি বলে?

এদিকে পাশ্চাত্য সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গরু প্রেমীদের ভালোবাসা দিবসে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে গরুকে আলিঙ্গন করার কথা জানিয়েছিল দেশটির সরকার।

এতে কামধেনু ও গো মাতার কথা উল্লেখ করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছিলেন, সবারই গরুকে ভালোবাসা দরকার।

একে ভালো উদ্যোগ বলেও উল্লেখ করেছিলেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গ বিজেপির অনেকেই সেই সুরে সুর মিলিয়ে কাউ হাগ ডে পালনের প্রস্তুতি শুরু করেছিলেন।

Please Share This Post in Your Social Media

2 responses to “ভালোবাসা দিবসে কাউ হাগ ডে প্রত্যাহার”

  1. […] কেন্দ্র করে হামলায় গুরুতর আহত-৪ ভালোবাসা দিবসে কাউ হাগ ডে প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ভালোবাসা দিবসকে […]

  2. […] কেন্দ্র করে হামলায় গুরুতর আহত-৪ ভালোবাসা দিবসে কাউ হাগ ডে প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ভালোবাসা দিবসকে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!