১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয় কাউ হাগ ডে পালনের নির্দেশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয় কাউ হাগ ডে পালনের নির্দেশ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয় কাউ হাগ ডে পালনের নির্দেশ

সৃষ্টি বিনোদন
  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয়।কাউ হাগ ডে পালন করার

ভারতের পশু কল্যাণ বোর্ড তাদের জনগণের উদ্দেশ্যে  বলছেন, ১৪ ফেব্রুয়ারি বাহিরে যান এবং গরুকে জড়িয়ে ধরুন। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয়।কাউ হাগ ডে পালন করুন। পড়ুন>> সালথায় পরকীয়ায় ধরা খেয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

এ বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন না করে বরং হিন্দু মূল্যবোধকে জাগ্রত করতে এ দিন গরুকে আলিঙ্গন করার আহ্বান জানিয়েছে ভারতের পশু কল্যাণ বিভাগ। এ নির্দেশনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। খবর আল জাজিরা।

হিন্দুদের মধ্যে যারা গরুকে পবিত্র বলে পূজা করেন তারা বলছেন, পশ্চিমা ঐহিত্য উদযাপন ভারতীয় মূল্যবোধের বিরুদ্ধে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে অতি-ডানপন্থী হিন্দু গোষ্ঠী ভ্যালেন্টাইনস ডে তে শহরের দোকানগুলোতে অভিযান চালিয়েছে। কার্ড ও উপহার পুড়িয়েছে এবং রেস্তোরাঁ ও পার্ক থেকে হাত ধরা দম্পতিদের বের করে দিয়েছে। কারণ হিসেবে তারা জানিয়েছে, দিনটি অশ্লীলতা প্রচার করে।

শিবসেনা এবং বজরং দলের মতো গোষ্ঠীগুলো বলছে যে, এই ধরনের কাজ হিন্দু পরিচয় পুনরুদ্ধার করার পথ প্রশস্ত করবে।

১৯৯০ সালের পর অর্থনৈতিক স্বাধীনতা থেকে ভারতের শিক্ষিত তরুণরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরকে উপহার দিয়ে আসছে। এছাড়া বন্ধের দিনগুলোয় তারা পার্ক কিংবা রেস্তোরাঁয় ঘুরতে যায়।

হিন্দু জাতীয়তাবাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদি ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না বানিয়ে তিনি দেশটিকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার মিশনে নেমেছেন। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।

ভারতের মোট জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু। ১৪ শতাংশ মুসলিম এবং ছয় শতাংশের মধ্যে রয়েছে খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারী।

ভারতে গরুকে মায়ের মর্যাদা দেয়া হয়। মায়ের মতোই গরুকে সম্মান করা হয়। এছাড়া অনেক রাজ্যে গরু জবাই করা নিষিদ্ধ।

এক তথ্য বিশ্লেষণের ফলাফলে বলা হচ্ছে, ভারতে ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে গরু হত্যার অভিযোগে প্রায় ৪৫ জন মানুষকে খুন করা হয়েছে।

ভারতের পশু কল্যাণ বোর্ড তাদের জনগণের উদ্দেশ্যে বলছেন, ১৪ ফেব্রুয়ারি বাহিরে যান এবং গরুকে জড়িয়ে ধরুন।

ভারতের রাজনৈতিক বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায় সরকারের এ আহ্বানকে “একদম পাগল এবং যুক্তিহীন” বলে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

One response to “১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয় কাউ হাগ ডে পালনের নির্দেশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!