ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ভারতের চারটি কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সৃষ্টি স্বাস্থ্য ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

চারটি কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির তৈরি চারটি কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু ও কিডনি জটিলতার ঘটনায় এ সিরাপগুলোর যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার এসব তথ্য জানায় ডব্লিউএইচও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ওই ওষুধ কোম্পানির নাম মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এ ছাড়া যে চারটি সিরাপের ওপর সতর্কতা জারি করা হয়েছে সেগুলো হলো—প্রোমেথাজিন ওরাল সলিউশন, কফেক্সমালিন বেবি কফ সিরাপ, মেকফ বেবি কফ সিরাপ ও ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ। পড়ুন>>ভারতের তৈরি কাশির সিরাপেই গাম্বিয়ায় শিশু মৃত্যুর দাবি 

ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম জানান, ৬৬ শিশুর মৃত্যু ও কিডনি জটিলতার ঘটনায় চারটি কাশির সিরাপ প্রশ্নের মুখে পড়েছে। এসব অকালমৃত্যু তাদের পরিবারের জন্য হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু বলে জানান তিনি।

ডব্লিউএইচওর প্রধান আরও জানান, সংস্থাটি এরই মধ্যে মেডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে যৌথভাবে এ বিষয়টি তদন্ত করছে।

এ ছাড়া সিরাপগুলো যেন বাজার থেকে সরানো হয়, সে জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি চিকিৎসা সংক্রান্ত সতর্কতাও জারি করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “ভারতের চারটি কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতের চারটি কাশির সিরাপের ওপর সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩