ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

 

 

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

 

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে “পোস্ট বাজেট ডায়ালগ- এফওয়াই ২০২৬-২৭” শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক বিজনেস স্কুল। এই সংলাপে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, রাজস্ব আহরণ, মূল্যস্ফীতি, করব্যবস্থা, জ্বালানি নিরাপত্তা, সরকারি ব্যয়, বিনিয়োগ এবং কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

পড়ুন>>নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

 

 

অনুষ্ঠানে ব্র্যাক বিজনেস স্কুলের প্রফেসর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাজস্ব আহরণ, কর প্রশাসন, জবাবদিহিতা এবং সরকারি ব্যয়ের ব্যবস্থাপনাও আরও কার্যকর করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে আরো বেশি গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দেন।প

তিনি বলেন, জাতীয় বাজেট কতটা সফল হবে, তা শেষ পর্যন্ত নির্ভর করবে এর বাস্তবায়ন কতটা কার্যকরভাবে করা যায় তার ওপর।

পড়ুন>>মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’

ব্র্যাক বিজনেস স্কুলের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকস (সিইএল) এর ডিরেক্টর এবং সাবেক উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান মূল্যস্ফীতি, করনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। তিনি কর ব্যবস্থায় আরও আধুনিকায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর পরিশোধের হার বাড়ানো এবং দেশের রাজস্ব ভিত্তি আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান প্রয়োজন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও জ্বালানি সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা জরুরি। তিনি বলেন, বর্তমান জ্বালানি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এমন নীতিগত পদক্ষেপ নিতে হবে, যা সমস্যার সমাধান করবে, কিন্তু একই সঙ্গে অর্থনীতির অন্য খাতে নতুন চাপ সৃষ্টি করবে না।

আলোচনায় বিনিয়োগ, কর্মসংস্থান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং তথ্যনির্ভর নীতিনির্ধারণের বিষয়গুলোও উঠে আসে। বক্তারা বলেন, জাতীয় বাজেটের লক্ষ্য অর্জনে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকর প্রতিষ্ঠান এবং সঠিক বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

পড়ন>> টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুজিবুল হক। তিনি বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থী ও পেশাজীবীদের অভিজ্ঞ অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ করে দেয়। জাতীয় বাজেট দেশের অর্থনীতি ও উন্নয়নের ওপর কী ধরনের প্রভাব ফেলে, সে বিষয়েও তারা আরও ভালোভাবে জানার সুযোগ পান।

পড়ন>মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অংশগ্রহণকারীরা মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের সংস্কার, করনীতি, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অর্থবহ আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করতেই এই সংলাপের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জ্ঞানভিত্তিক আলোচনাকে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের লক্ষ্য।

১৩ আগস্ট ২০২৬ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এই তথ‍্য জানানো হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!