বিয়েবাড়িতে দাওয়াতে গিয়ে বিল্ডিং এর ছাদে কিশোরী ধর্ষিত
- আপডেট সময় : ০৫:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৩৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে ১৫ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে । খবর পেয়ে গভীর রাতে অসুস্থ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে কবিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।এ ঘটনায় টিপু (২৫) নামে এক যুবককে খুঁজছে পুলিশ। তিনি কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজারসংলগ্ন মালিপাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির মোঃ রফিকের ছেলে। ঘটনার পর থেকে টিপু ও তার পরিবারের সদস্যরা পলাতক।পুলিশ ও কিশোরীর পরিবার সূত্র জানায়, অভিযুক্ত টিপু ওই কিশোরীর দূরসম্পর্কের মামাতো ভাই। মঙ্গলবার কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। রাতে অভিযুক্ত টিপু কৌশলে তাকে বিয়েবাড়ির একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে রেখে টিপু পালিয়ে যান।
কবিরহাট থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। কিশোরীর বাবা থানায় এসেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























