বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি বাসভবনকেই কেন কর্মস্থল বানালেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা: পুলিশের দাবি ও স্বজনদের সংশয় নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
নওগাঁর তপোবন সর্বজনীন মন্দিরের শ্রী শ্রী বাসন্তী পূজার প্রতিমা।

 

 

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

 

 

বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা।
ঋতুরাজ বসন্তের স্নিগ্ধতায় দেবী দুর্গার আদি রূপের আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা।

 

 

পৌরসভার ৫নং ওয়ার্ডের তপোবন সর্বজনীন মন্দির কমিটির ব্যবস্থাপনায় এবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী বাসন্তী পূজা আয়োজিত হয়েছে।

পড়ুন>> ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা

 

এই বিশেষ ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় ভক্তকুলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। এবারের বাসন্তী পূজায় শাশ্বত মাহাত্ম্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ আকর্ষণ হিসেবে গীতা উৎসব ও গীতা বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আয়োজক কমিটি।

 

 

জিয়া সংসদ নওগাঁ জেলা শাখার সভাপতি সেতু মৈত্র জানান যে, বাসন্তী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনের এক অনন্য মহাসঙ্গম।

পড়ুন>>তাহিরপুরে বসতবাড়ি, গবাদিপশু ও নগদ টাকা পুড়ে ছাই

 

 

তারা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষকে এই মাঙ্গলিক উৎসবে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। উৎসবের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে জিয়া সংসদ নওগাঁ জেলার কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

 

 

 

​ ২৬ মার্চ বৃহস্পতিবার মহাঅষ্টমী ও ২৭ মার্চ শুক্রবার মহানবমীর বিশেষ পূজাপাঠ ও আরতি অনুষ্ঠিত হবে। সবশেষে ২৮ মার্চ শনিবার বিজয়া দশমীর দশমীবিহিত পূজা সমাপনান্তে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাসন্তী পূজার সমাপ্তি ঘটবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!