ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বইয়ের দোকানে হামলা ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ করার দাবি উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’: ফিফার অভিযোগ অর্থ মন্ত্রণালয়ের সিসিপ প্রকল্পে অফিসার নিয়োগ: আবেদনের নিয়ম আল-আকসায় বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশে কাতারের তীব্র নিন্দা নড়াইলে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর দেহ উদ্ধার দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর ওলিসের গোলে বেলজিয়ামকে হারিয়ে জিদানের ফ্রান্সের জয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

প্রধান মন্ত্রী তারেক রহমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় সচল করার লক্ষ্যে বেসরকারি দুই শিল্পগোষ্ঠীর কাছে লিজ প্রদানের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এই চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

পড়ুন>>মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, এই চুক্তির আওতায় সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড পরিচালনার দায়িত্ব পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে, খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। এই তিনটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু হলে প্রায় ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পগুলোতে মোট ৬১৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এবং বার্ষিক টার্নওভার প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলে ১৫৭ কোটি টাকা বিনিয়োগ করা হবে, যেখানে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান হবে এবং বার্ষিক টার্নওভার ৫০০ কোটি টাকা হতে পারে।

খুলনার দিঘলিয়ায় স্টার জুট মিলে ২৫০ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে বছরে ৫০০ কোটি টাকা টার্নওভার এবং ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া, খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলে ২১২ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান ও ১৭৫ কোটি টাকার বার্ষিক টার্নওভারের লক্ষ্য রয়েছে।

পড়ুন>>দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ

অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির উৎপাদন বন্ধ থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি মিল ইজারার ভিত্তিতে বেসরকারি খাতে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ইতোমধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া সম্পন্ন করে লিজগ্রহীতাদের কাছে দখল হস্তান্তর করা হয়েছে এবং ৯টি মিলে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬