ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয় কাউনিয়ায় আশা এজিও’র ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় চাঞ্চল্যকর আজিজুল হত্যা মামলার আসামিকে সিআইডির হাতে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ৩৫৩ বার পড়া হয়েছে

বগুড়ায় চাঞ্চল্যকর আজিজুল হত্যা মামলার আসামিকে সিআইডির হাতে গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া থেকে মোঃ মাহিদুল:-বগুড়ায় চাঞ্চল্যকর আজিজুল হক ওরফে আজাহার আলী হত্যা মামলার আসামী বুলবুল আহম্মেদ শাহ্কে (২৬) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গত (৭ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার দিকে শাজাহানপুর থানার নিশচিন্তপুর চারমাথা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল বারী শাহ’র ছেলে।

বুধবার রাতে সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর রাত সোয়া ১২ টার দিকে আসামী বুলবুল শাজাহানপুর থানার বনানী লিচুতলা বাইপাস মহাসড়কে একটি ধারালো ছুরি দিয়ে আজিজুল হক ওরফে আজাহার আলীকে হত্যা করে। পরে নিহত আজিজুলের পকেট থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। নিহত আজিজুল হক শাজাহানপুর থানাধীন নন্দগ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে।

সিআইডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন থেকেই ওই হত্যা মামলার (মামলা নং-১৫ তারিখ ১৬/১১/২০২১খ্রিঃ,ধারাঃ ৩৯৪/৩০২ পেনাল কোড) আসামী বুলবুলকে ধরার জন্য তাদের টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।

গতকাল বুধবার বগুড়ার বিশেষ পুলিশ সুপার কাউছার সিকদারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন ও সাইফুল ইসলাম তাদের টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুরে অভিযান চালায়। তখন উপজেলার নিশচিন্তপুর চারমাথা বাজার এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, আসামী বুলবুল ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় চাঞ্চল্যকর আজিজুল হত্যা মামলার আসামিকে সিআইডির হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২